সম্মানিত বিজ্ঞসদস্য ও দর্শকবৃন্দ,
আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা!
ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতি, ব্রাহ্মণবাড়িয়া এর সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদের সকলকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
আমরা সমিতির কার্যক্রমকে আধুনিকায়ন করতে 'ডিজিটাল দর্পণ' ওয়েবসাইট চালু করেছি। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে ফরম বিক্রয়সহ সকল আর্থিক লেনদেনে কাস্টমাইজড সফটওয়্যার ব্যবহার করছি, যা আমাদের প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করবে।
অ্যাড. এ. কে. মোঃ আবদুল হাই
সাধারণ সম্পাদক